বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট জারি করা আদেশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনকালে তিনি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-এর সদস্য এবং একটি পোশাক কারখানার মালিক।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে, অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুর হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।

তিনি বলেন, তিনি পদত্যাগ করেননি, তবে বিষয়টি সংবাদে শুনেছেন।

তার আকস্মিক প্রস্থানে ব্যাংক চত্বরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer