বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Tanjir Khan Rony | প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:২১
বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 


এতে বলা হয়েছে, পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।


পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য তিন জেলায় ২১ এপ্রিলের মধ্যে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer