ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

Mousumi Nargis lucky | প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছিলেন, আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এ প্রেক্ষাপটে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান এবং রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দ অনুযায়ী প্রশাসন গঠন করতে পারে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, হঠাৎ কোনো শূন্যতা এড়াতে সরকার চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। পাশাপাশি দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতার কাজে ফেরার অনুমতির অনুরোধও জানান তিনি।

দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে উপাচার্য বলেন, একটি মসৃণ ট্রানজিশন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer