রক্তাক্ত জুলাই’ শীর্ষক সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

Tanjir Khan Rony | প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০০:১০
রক্তাক্ত জুলাই’ শীর্ষক সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। ‘রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শিরোনামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষি ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।


এদিকে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে মাসব্যাপী কর্মসূচি চলছে। বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer