সোনার দামে বড় চমক, ভরিতে কমল ৬ হাজার ৫৯১ টাকা

Tanjir Khan Rony | প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০৭
সোনার দামে বড় চমক, ভরিতে কমল ৬ হাজার ৫৯১ টাকা

বাংলাদেশে সোনার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রতি ভরিতে মূল্য কমেছে ৬ হাজার ৫৯১ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।


বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা পড়বে।


এর আগে, সর্বশেষ গত ৬ জুন সোনার দাম সমন্বয় করা হয়। ওই দিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়।


এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ৭২ বার সোনার দাম সমন্বয় করা হয়। যেখানে দাম বৃদ্ধি হয়েছে ৩৭ বার, কমেছে ৩৫ বার।


উল্লেখ্য, সোনার সঙ্গে কমেছে রুপার দামও। ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer