রহস্য এবং আতঙ্কে ঘেরা "বগা লেক"

“বগা লেক": ভয় এবং অমীমাংসিত রহস্যের লুকানো ছায়া

Mousumi Nargis lucky | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬
“বগা লেক": ভয় এবং অমীমাংসিত রহস্যের লুকানো ছায়া

প্রকৃতির সৌন্দর্যে মোড়া বেড়াতে যাবার দুর্দান্ত পর্যটন স্থান হওয়া সত্ত্বেও এখানে বেড়াতে যাওয়ার আগে একবার হলেও একটু চিন্তা করে পর্যটকগন!

বাংলাদেশের উত্তর-পূর্বে, বান্দরবান জেলার দূর্গম পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে বগা লেক, যা স্থানীয়দের ভয়ের ছায়ায় ঘেরা।

প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলায় অবস্থান করা এই লেকের পানি শীতল, কিন্তু তার রহস্য ঘিরে রয়েছে প্রাচীন কল্পনার মতো ভয়ের বলয়ে।

স্থানীয়রা বিশ্বাস করেন, এই লেকের চারপাশে থাকা বনজুমের “বগা” নামক প্রেতাত্মার ভয়ংকর উপস্থিতি লুকিয়ে আছে।

কিছু লোকের মতে, যারা স্থানীয়দের সতর্কতা অগ্রাহ্য করে, এবং বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে, -পরবর্তীতে তাদের রহস্যময়ভাবে পাহাড়ের দিকে ভেসে যাওয়া দেখা গেছে।

রুমা উপজেলার সাইনবোর্ডেও সতর্কতা লেখা আছে: “বগা লেকের গভীরতা অজানা, প্রবেশকারীরা যেন সতর্ক থাকে।”

তবে আজও লেকের জল ও তার আশেপাশের বন রহস্যময়।

বছরের বিভিন্ন সময়ে লেকের পানি হঠাৎ পরিবর্তিত রঙ ধারণ করে, যেন অদৃশ্য কোনো শক্তি সেখানে বাস করে।

এখানে এসে কেউ নিশ্চিন্তে থাকতে পারে না।

প্রতিটি কোলাহলহীন নিস্তব্ধ মুহূর্তে মনে হয়, লেকের গভীরে কেউ বা কিছু আপনার দিকে চেয়ে আছে। এই রহস্যময় লেক এখনও অনুসন্ধানকারীদের জন্য একটি অমীমাংসিত অভিশপ্ত রহস্য হিসেবে রয়ে গেছে।

মন্তব্য করুন

Login to comment

বিনোদন নিয়ে আরও পড়ুন

Global Before Footer