বিদ্যুৎ বিভাগের সবচেয়ে সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড : মন্ত্রী ইকবাল হাসান

Tanjir Khan Rony | প্রকাশ: ০৫ মে ২০২৬, ০০:৩১
বিদ্যুৎ বিভাগের সবচেয়ে সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড : মন্ত্রী ইকবাল হাসান

পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন সবচেয়ে সফল প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


সোমবার (৪ মে) পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ বোর্ডের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আবেগ ও স্বপ্নে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন সবচেয়ে সফল প্রতিষ্ঠান। আরইবি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ এর সাথে জড়িত কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচীসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যে মডেলে চলছে প্রচলিত মডেলের মধ্যে এটি একটি উৎকৃষ্ট হিসেবে প্রমাণিত মডেল তাই তার পরীক্ষা নিরীক্ষা করার কোন সুযোগ নেই। তিনি গ্রাহকদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের নির্দেশনা প্রদান করেন। যে সকল পবিস এখন পর্যন্ত লাভজনক অবস্থায় পৌঁছায়নি সে সকল পবিসকে লাভজনক অবস্থায় উন্নতকরণের জন্য সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।


প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পল্লী বিদ্যুতায়নের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তে গৃহীত ব্যতিক্রমধর্মী একটি সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যে প্রতিষ্ঠান সরকারের নিকট হতে কোন ভর্তুকি গ্রহণ না করে ক্রস সাবসিটির মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। এটি একটি অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, লাইফ লাইন গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে আসা সরকারের কাছে জনগণের সন্তুষ্টিই অগ্রাধিকার। গ্রাহকের সাথে নিবিড় সম্পর্ক রেখে গ্রাহক সেবা বৃদ্ধি করা এবং লোডশেডিং/অন্যান্য বৈদ্যুতিক সমস্যার প্রকৃত কারণ সম্মানিত গ্রাহকগণকে অবহিত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।


মতবিনিময় সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক অবস্থা মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। সভায় সদর দপ্তরের কর্মকর্তা, মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য তাদের বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করেন। তারা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস হ্রাসকরণ, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় এসব বিষয়াদি মতবিনিময় সভায় তুলে ধরেন।


সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা ও সরকারের সকল চাহিদা পূরণে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সকলকে নিয়ে এক সাথে কাজের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer