পরীক্ষা–মূল্যায়নে বড় সংস্কার আসছে, তিন ধাপে বাস্তবায়ন: শিক্ষা প্রতিমন্ত্রী

Tanjir Khan Rony | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫
পরীক্ষা–মূল্যায়নে বড় সংস্কার আসছে, তিন ধাপে বাস্তবায়ন: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় মৌলিক সংস্কারের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সংস্কার তিন ধাপে বাস্তবায়িত হবে।

প্রথম ধাপে—এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত—বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের বড় অংশ অব্যবহৃত থাকার কারণ বিশ্লেষণ এবং শিক্ষক ট্যাব,

মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট কর্মসূচি নকশা করা হবে।

দ্বিতীয় ধাপে ঈদের পর তারেক রহমান-এর সম্মতিতে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক, পরিমাপযোগ্য সূচকসহ জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে।

তৃতীয় ধাপে (১২–৩৬ মাস) পরীক্ষা ও মূল্যায়নে বড় ধরনের টেকনিক্যাল সংস্কার কার্যকর হবে। কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষায় সেতুবন্ধ (ব্রিজিং) তৈরির উদ্যোগও থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা আর খরচ নয়—এটি রাষ্ট্রের প্রধান বিনিয়োগ।

তিনি জানান, গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়ন তহবিলের প্রায় ৫৩ শতাংশ অব্যবহৃত থাকা শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করেছে; নতুন সংস্কারে এ ধরনের অপচয় ঠেকানো হবে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer