পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Tanjir Khan Rony | প্রকাশ: ১২ মে ২০২৬, ১৩:৩৪
পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। 

 

মঙ্গলবার (১২ মে) বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা, হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে উঠেনি। তবে বাস্তবতা হচ্ছে একবিংশ শতাব্দীতে শিক্ষা-গবেষণা ও উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। 


তিনি বলেন, র‌্যাংকিয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা, পাবলিকেশন ও উদ্ভাবন- এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়? এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরও চিন্তাভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে দেশে-বিদেশে জ্ঞানে বিজ্ঞানে ও অর্থবিত্তে প্রতিষ্ঠিত। সেইসব অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer