সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Tanjir Khan Rony | প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:১০
সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ৫৭ বছর বয়সে তার মৃত্যু ফরাসি চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ঘটনার সূত্রপাত গত সপ্তাহে প্যারিসে। একটি সুইমিং পুলে নাদিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনি কোমায় চলে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত জীবনযুদ্ধে পরাজিত হন এই অভিনেত্রী।


তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান। এক আবেগঘন বিবৃতিতে তারা বলেন, ‘ফ্রান্স আজ একজন অসাধারণ শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের প্রিয় মাকে।’


নাদিয়া ফারেসের অভিনয়জীবন শুরু হয় ১৯৯২ সালে মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস চলচ্চিত্রের মাধ্যমে। তবে আন্তর্জাতিকভাবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার চলচ্চিত্র দ্য ক্রিমসন রিভার্সে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন জঁ রেনো এবং ভিনসেন্ট কাসেলের সঙ্গে, যা পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।


তার অভিনয়ে ছিল এক ধরনের দৃঢ়তা ও ব্যক্তিত্ব, যা তাকে আলাদা করে তুলেছিল সমসাময়িক অভিনেত্রীদের থেকে। কর্মজীবনে তিনি যেমন সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তেমনি ব্যক্তিজীবনেও ছিলেন একজন নিবেদিত মা।



মন্তব্য করুন

Login to comment

বিনোদন নিয়ে আরও পড়ুন

Global Before Footer