ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

Tanjir Khan Rony | প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:০৬
ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার ২৬৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer