যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

Tanjir Khan Rony | প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০০:০৬
যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।


সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, ট্রাম্প এ প্রস্তাবটি গ্রহণ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ইরান যে প্রস্তাব দিয়েছিল সেটি নিয়ে খুশি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


অপর একটি সূত্র জানিয়েছেন, রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার (২৮ এপ্রিল) তেহরানে পৌঁছবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এরপর তিনি সরকারের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। তবে সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ খুবই সীমিত হওয়ায় প্রক্রিয়াটি ধীরগতির হবে।


ইরান যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে এতে বলা হয়েছে, প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।


ইরান যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে বলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইরান ‘ধসে পড়েছে’। 


এছাড়া এসময় বর্তমানে প্রধান নেতা কে সেটি ইরানের নেতৃবৃন্দ জানে না বলেও দাবি করেন তিনি। 


ট্রাম্প লিখেছেন, ইরান এ মাত্র আমাদের অবহিত করেছে তারা বিধ্বস্ত অবস্থায় আছে। তারা চায় যত দ্রুত সম্ভব, আমরা যেন হরমুজ প্রণালী খুলি। ইরানিরা এখন তাদের নেতৃত্বের অবস্থা খুঁজছে। আমি আশা করি এতে তারা সফল হবে। 

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer